Magspot Blogger Template

মানবিক উদ্যোগে আলোচনায় আব্দুল মমিন, অসহায় নুরজাহান পেলেন নতুন ঘর | উলুবন বার্তা

 নিজ অর্থায়নে অসহায় নুরজাহানের ঘর গড়ে দিলেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মমিন

৬ নং দুর্গানগর ইউনিয়ন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

দীর্ঘ ১৫ বছর ধরে মাথার গোজার ঠাই ছিল না তাঁর। স্বামী হারানোর পর থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৬ নং দুর্গানগর ইউনিয়নের রাজমান দহিকোলা গ্রামের বিধবা নুরজাহান বেগমের দিন কেটেছে অভাব আর অনিশ্চয়তার মধ্যে। ভাঙা ঘরের কারণে দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে তাঁর সংসার ছিল যেন এক নিরন্তর সংগ্রাম। ঘরে জায়গা না থাকায় সন্তানেরাও ঠিকমতো মায়ের কাছে আসতে পারতেন না; এলেও গাদাগাদি করে থাকতে হতো ভাঙা চালের নিচে। দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি—পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানের মৃত্যুতে নুরজাহানের জীবনযুদ্ধ আরও কঠিন হয়ে ওঠে।

এই দুঃসময়ে আশার আলো হয়ে আসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং দুর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মমিন। পারসোনতলা গ্রামের হাজী হাসেন আলী প্রামাণিকের ছেলে, স্থানীয়ভাবে পরিচিত এই ব্যবসায়ী ও সমাজকর্মী নুরজাহানের দুর্দশার কথা জানতে পেরে এগিয়ে আসেন। প্রয়োজনীয় টিন, কাঠ, বেড়ার সামগ্রী ও নির্মাণ শ্রমিকের খরচ নিজ উদ্যোগে বহন করে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে ঘর নির্মাণের উদ্বোধন করেন এবং নুরজাহানের হাতে তুলে দেন নগদ অর্থসহায়তা।

চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মমিনের উদ্যোগে বিধবা নুরজাহানের জন্য নতুন ঘর নির্মাণ, রাজমান দহিকোলা, ৬ নং দুর্গানগর ইউনিয়ন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

বিধবা নুরজাহানের নতুন ঘর নির্মাণের উদ্বোধন করেন ৬ নং দুর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মমিন।
এলাকাবাসীর মুখে প্রশংসা

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ, আর এই মানবিক উদ্যোগ মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতে। স্থানীয় এক চিকিৎসক মন্তব্য করেন, "চেয়ারম্যান হয়েও মানুষ যা করতে পারেন না, প্রার্থী হয়েই তা করে দেখালেন আব্দুল মমিন সাহেব।"

আরেক বাসিন্দা আলম মিয়া বলেন, "ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দেন, ভোট শেষ হলে তাঁদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আব্দুল মমিন সাহেব নির্বাচনের আগেই কাজ করে দেখাচ্ছেন। আমরা প্রতিজ্ঞা করেছি, তাঁকেই ভোট দেব এবং এলাকার মানুষকে তাঁর পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করব।"

স্থানীয় আরেকজন বলেন, "তাঁর কথা আর কাজে কোনো ফারাক নেই। আর্থিকভাবে স্বচ্ছল একজন মানুষ চেয়ারম্যান হলে গরিবের টাকায় ভাগ বসাবেন না—আমরা এমন একজন নেতাকেই খুঁজছিলাম।"

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, "মানবিক কাজ অবশ্যই প্রশংসনীয়। তবে আমরা চাই নির্বাচনের সময় সব প্রার্থী সমান সুযোগ নিয়ে প্রচারণা চালান এবং ভোটাররা নিজেদের বিবেচনায় সিদ্ধান্ত নিন।"

স্থানীয় মানুষের চলাচল সহজ করতে পারসোনতলা এলাকায় রাস্তা সংস্কার কার্যক্রমে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মমিন।
পারসোনতলা এলাকায় স্থানীয় মানুষের চলাচল সহজ করতে রাস্তা সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছেন ৬ নং দুর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মমিন।







উন্নয়ন ও মানবিকতায় বহুমাত্রিক উদ্যোগ

শুধু নুরজাহানের ঘর নির্মাণেই থেমে থাকেননি আব্দুল মমিন। পারসোনতলা এলাকার একটি জরুরি চলাচলের রাস্তা সংস্কারে মাটি ভরাটসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তিনি, যেখানেও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া বালাসাবাড়ি পশ্চিমপাড়ায় আমজাদ মেম্বারের বাড়ির পার্শ্ববর্তী এক ক্যান্সার রোগীর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এই কার্যক্রমে বিশেষভাবে উপস্থিত ছিলেন এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে মোঃ বাবুল হোসেন, রোগীর স্বামীর হাতে অর্থ তুলে দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন আব্দুল মমিন।

মহেশপুর গ্রামে রাস্তা সংস্কার করেন
মহেশপুর গ্রামের রাস্তা সংস্কার কাজ করছেন আব্দুল মমিন 


স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই শিক্ষা, চিকিৎসা ও বসতঘর নির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন আব্দুল মমিন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে তাঁকেই সবচেয়ে যোগ্য ও মানবিক নেতা হিসেবে বিবেচনা করছেন এলাকার বাসিন্দারা।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এলাকার প্রায় প্রতিটি গ্রামে ফুটবল বিতরণ করেছেন তিনি। সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলের সময় বিভিন্ন গ্রামে প্রজেক্টরের ব্যবস্থা করেন এবং ফাইনাল উপলক্ষে যুবকদের পিকনিকের জন্য আর্থিক সহায়তা দিয়ে উৎসাহ জুগিয়েছেন। মসজিদ-মাদ্রাসা-মন্দিরেও নগদ অনুদান দেওয়ার পাশাপাশি সাম্প্রতিক ঈদুল আজহায় ইউনিয়নের প্রতিটি ঈদগাহ মাঠে অর্থ প্রদান করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। বয়স্ক থেকে তরুণ—সব বয়সী মানুষের কাছেই ইতিমধ্যে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন আব্দুল মমিন।

নির্বাচিত হলে যা করতে চান

নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মমিন বলেন, "নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই হবে আমার প্রথম লক্ষ্য।" তিনি জানান, তাঁর পরিকল্পনায় রয়েছে—

রাস্তা, সেতু, ড্রেনেজসহ অবকাঠামোগত উন্নয়ন

শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিত উদ্যোগ

কৃষক, শ্রমিক, নারী, তরুণ ও প্রবীণদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ

আইন ও বিধি অনুযায়ী ইউনিয়নবাসীর সমস্যার সমাধান

সামাজিক সম্প্রীতি, ন্যায়বিচার ও সবার অংশগ্রহণ নিশ্চিতকরণ

সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা

তিনি বলেন, "সবার সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ৬ নং দুর্গানগর ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।"

ক্যান্সার আক্রান্ত রোগিকে সহায়তা প্রদান
বালসাবাড়ী গ্রামে ক্যান্সার আক্রান্ত রোগিকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান

সাক্ষাৎকারের শেষে তিনি জোর দিয়ে বলেন, "সরকার যা বিনামূল্যে দেবে, তা মানুষের কাছে বিনামূল্যেই পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো মেম্বার বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাশত করা হবে না—প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"


প্রতিবেদন: উলুবন বার্তা ডেস্ক

Ulubon Barta

উলুবন বার্তা একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বাংলা অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, চাকরি এবং স্থানীয় সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই আমাদের অঙ্গীকার।

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে শালীন ভাষায় গঠনমূলক মন্তব্য করুন। স্প্যাম, ভুয়া তথ্য বা আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হবে না।

Previous Post Next Post

ads

Magspot Blogger Template

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال